বল পালিশকারী কলিংউড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফর্ম নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। ব্যাটে রান না থাকলেও পল কলিংউড একটা বিশেষ যোগ্যতার কারণে আগামী অ্যাশেজের দলে থাকবেন। যোগ্যতা—কলিংউডের হাত কম ঘামে! হ্যাঁ, বিশ্বাস করুণ, এই যোগ্যতায় অ্যাশেজে ‘প্রধান বল পালিশকারী’ হিসেবে নাকি দায়িত্ব পাচ্ছেন কলিংউড।রিভার্স সুইং করানোর জন্য ২০০৫ অ্যাশেজে ইংলিশ খেলোয়াড়েরা ‘মারি মিন্ট’ বলে একটা চুইংগাম চিবাতেন। তার ফলেই নাকি অপ্রতিরোধ্য হয়ে উঠেছিলেন অ্যান্ড্রু ফ্লিনটফরা। আর এবার জেমস অ্যান্ডারসন, স্টিভেন ফিনদের জন্য বল শুকনো রাখবেন কলিউড। বল যাঁর কাছেই যাক, তাঁর নাকি কাজ হবে দ্রুত বলটা কলিংউডের কাছে দিয়ে দেওয়া। বোলারের হাতে বল ফেরত আসার আগে তিনিই শেষ ছোঁয়াটা দিয়ে দেবেন। বল শুকনো রাখার জন্য এমন উদ্যোগেরও শুরু নাকি পাকিস্তানিদের হাতেই হয়েছিল। দুই গ্রেট পাকিস্তানি বোলার, ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনুস নাকি রিভার্স সুইং পাওয়ার জন্য বল ধরতে দিতেন না সাকলায়েন মুশতাককে। কারণ সাকলায়েনের হাত খুব ঘামত।কলিংউডকে বল শুকনো রাখার দায়িত্ব দেওয়াটা যথার্থ বলে এই কথা মনে করিয়ে দিলেন সাবেক অস্ট্রেলিয়ান পেসার ড্যামিয়েন ফ্লেমিং, ‘আসলে রিভার্স সুইং পেতে গেলে বলের একটা পাশ অন্য পাশের চেয়ে একেবারেই ভিন্ন হতে হয়। পুরো বল ঘামে ভিজে গেলে সেটা আর করা যায় না।’ ওয়েবসাইট।