প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩০০ বলের খেলায় ২০৯টিই অব্যবহূত থাকল! ডাম্বুলায় পরশু ভারতকে ২০৯ বল হাতে রেখে হারিয়েছে শ্রীলঙ্কা। জানলে অবাক হবেন, ওয়ানডেতে এর চেয়েও বেশি বল বাকি থাকতে জয়ের ঘটনা আছে ২৩টি! সবার ওপরে ইংল্যান্ড, ১৯৭৯ বিশ্বকাপে কানাডাকে হারিয়েছিল তারা ২৭৭ বল বাকি থাকতে! ওই ম্যাচটি অবশ্য ছিল ৩৬০ বলের, মানে ৬০ ওভারের। ৪৫ রানে অলআউট হয়ে গিয়েছিল কানাডা, ইংল্যান্ড জিতে যায় ১৩.৫ ওভারে। ৫০ ওভারের ম্যাচে রেকর্ডটি শ্রীলঙ্কার। ২০০১ সালে কলম্বোয় জিম্বাবুয়েকে ৩৮ রানে গুটিয়ে দেওয়ার পর ম্যাচ জিততে শ্রীলঙ্কার লেগেছিল মাত্র ২৬ বল। জয় ২৭৪ বল হাতে রেখে। দুই শর বেশি বল হাতে রেখে সবচেয়ে বেশি সাতবার জিতেছে শ্রীলঙ্কা।