বল বয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একটি-দুটি নয় ছয়-ছয়টি বিশ্বকাপ ক্রিকেট খেলেছেন শচীন টেন্ডুলকার। ১৯৯২ সালে শুরু করে ২০১১ সাল পর্যন্ত প্রতিটি বিশ্বকাপ খেলেই ছুঁয়েছিলেন জাভেদ মিয়াঁদাদের রেকর্ড। পাকিস্তানি কিংবদন্তি ১৯৭৫ থেকে শুরু করে ১৯৯৬ পর্যন্ত টানা ছয়টি বিশ্বকাপে খেলেছেন। ছয়টি বিশ্বকাপ খেললেও টেন্ডুলকার কিন্তু ছিলেন সাতটি বিশ্বকাপে। ১৯৮৭ সালের বিশ্বকাপেও ছিলেন টেন্ডুলকার। সেবার ভারত-পাকিস্তান যৌথ আয়োজক ছিল বিশ্বকাপের। অনুশীলনের চাপে বিশ্বকাপটা ঠিকমতো উপভোগ করতে না পারলেও মুম্বাইয়ে ভারত-জিম্বাবুয়ে ম্যাচে বল বয় হিসেবে সুযোগ পেয়েছিলেন টেন্ডুলকার। খুব কাছ থেকেই ওই দিন দেখেছিলেন গাভাস্কার, কপিল দেব, আজহারউদ্দিনদের। ওয়েবসাইট।