বল মাথায় ৩৮ পাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু স্টেডিয়ামের অ্যাথলেটিকস ট্র্যাকে প্রতি ৪০০ মিটারে একটি ল্যাপ (পাক) ধরা হয়েছে। এটি চক্কর দিতে প্রতিবার তাঁর সময় লেগেছে ৪ মিনিট ৫৪ সেকেন্ড। এভাবে কাল ৩৮টি ল্যাপ দিয়েছেন। বল মাথায় নিয়ে!মাগুরার তরুণ আবদুল হালিমের দাবি, ‘মালয়েশিয়ার ইলিংমোর রেকর্ড ভেঙেছি আমি। এত দিন মাথায় বল রেখে গিনেস বুকে ১১.১২৯ কিলোমিটার হাঁটার রেকর্ডটি ছিল ইলিংমোর। আজ (কাল) আমি ২৯তম ল্যাপে এসে নতুন রেকর্ড করেছি। সময় লেগেছে ২ ঘণ্টা ৫ মিনিট ৪৫ সেকেন্ড। এখন গিনেস বইয়ে নাম লেখানোর উদ্যোগ নেব।’হালিমকে এক লাখ টাকা পুরস্কার দিয়েছে ওয়ালটন।