বল হাতে সফল সাকিব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারের বিপক্ষে আগের চার দিনের ম্যাচটায় দারুণ খেলেছিলেন। কিন্তু কাল গ্ল্যামরগনের বিপক্ষে ৪০ ওভারের ম্যাচে কোনো রান না করেই আউট হয়ে গেছেন বাংলাদেশ সহ-অধিনায়ক। তবে বল হাতে ৪ উইকেট নিয়ে পুষিয়ে দিয়েছেন ব্যাটিংয়ের ব্যর্থতা। চার নম্বরে নেমে প্রথম বলেই বাঁহাতি স্পিনার নিক জেমসকে ফিরতি ক্যাচ দিয়েছেন সাকিব। সাকিব না পারলেও ওপেনার মঈন আলীর ১২১, অধিনায়ক বিক্রম সোলাঙ্কির ৫১ ও গ্যারেথ অ্যান্ড্রুর অপরাজিত ৬৬ রানের সৌজন্যে ৫ উইকেটে ২৯৬ রান করেছে উস্টারশায়ার। গ্ল্যামরগন ২৬.১ ওভারে মাত্র ১১৮ রানেই অলআউট হয়ে যায়। সাকিব ৬.১ ওভার বোলিং করে ৩২ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। ৩৮ রান দিয়ে ম্যাসন নিয়েছেন ৩ উইকেট।