বলছেন কার্লোস আলবার্তো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপ ট্রফি হাতে কার্লোস আলবার্তো । এএফপি
বিশ্বকাপ ট্রফি হাতে কার্লোস আলবার্তো । এএফপি

নয় মাসের বিশ্বভ্রমণ শেষে বিশ্বকাপ ট্রফি ফিরেছে আয়োজক দেশে। রিও ডি জেনিরোতে বিশ্বকাপ ট্রফি গ্রহণ করেছেন কার্লোস আলবার্তো, ১৯৭০ বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দিয়ে যিনি ব্রাজিলে রেখে দিয়েছিলেন জুলে রিমে। এবারের ট্রফিটাও কি রাখতে পারবে ব্রাজিল? সর্বকালের সেরা ডিফেন্ডারদের একজন বলে বিবেচিত এই ৬৯ বছর বয়সীর কাছ থেকে সরাসরি উত্তর মিলল না। স্পেন, আর্জেন্টিনা, জার্মানির সঙ্গে নিজেদেরও শিরোপার দাবিদার বলছেন বটে, তবে সঙ্গে যোগ করছেন, ‘ব্রাজিলিয়ান ফুটবল এখন একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে যাচ্ছে। ২০১০ বিশ্বকাপে একটি প্রজন্মের শেষ হয়েছে, নতুন ও দারুণ একটি প্রজন্ম এখন ব্যাটন হাতে নিয়েছে।’ এএফপি।