বলছেন তাবারেজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোপা আমেরিকা চ্যাম্পিয়ন, ফিফা র্যাঙ্কিংয়ের পাঁচ নম্বরে। চার বছর আগে ২০১০ বিশ্বকাপের সেমিফাইনালে উঠে চমকে দেওয়া পারফরম্যান্স। আছে দুর্দান্ত ফর্মে থাকা লুইস সুয়ারেজ ও এডিনসন কাভানির মতো বিশ্বমানের দুই স্ট্রাইকার। দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়েকে এবারও সমীহ করছেন অনেকে। কিন্তু উরুগুয়ের কোচ অস্কার তাবারেজের কণ্ঠে বিনয়, ‘উরুগুয়ে ফুটবলের প্রতিষ্ঠিত শক্তি নয়, এমনকি দক্ষিণ আমেরিকান অঞ্চলেও নয়।’ তবে দলকে নিয়ে তৃতীয়বারের বিশ্বকাপে যাওয়ার দিন গোনা তাবারেজ এটাও বলেছেন, বিশ্বকাপে প্রতিপক্ষদের মাথাব্যথার কারণ হবেন সুয়ারেজ-কাভানি। ওয়েবসাইট।