বলছেন ‘বিদ্রোহী’ সাইমন্ডস
পরশু আরও একটি বিস্ফোরক ইনিংস (২৪ বলে অপরাজিত ৫৩) দেখল অ্যান্ড্রু সাইমন্ডসের ব্যাট। ব্যাটের মতোই ‘বিদ্রোহী’ সাইমন্ডস এই সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেছেন অস্ট্রেলিয়া দল থেকে তাঁর নির্বাসন নিয়ে আপনি কি আপনার প্রতিভার প্রতি সুবিচার করতে পেরেছেন?সাইমন্ডস: (কিছুক্ষণ ভেবে) একটা ইনিংসকে কীভাবে সাজাতে হয় সেটি শিখতে আমার বেশ সময় লেগেছে। পুরোপুরি তৃপ্তি নিয়ে মাঠ ছেড়েছি এমন উপলক্ষ মাত্র হাতে গোনা। সব সময়ই মনে হয়, আমি আরও বেশি রান, আরও ভালো বল করতে পারতাম, ফিল্ডিংটাও আরও ভালো করা সম্ভব। আর যে প্রশ্নটা আপনি করলেন, এর সবচেয়ে ভালো উত্তর সম্ভবত দিতে পারবে যাদের বিপক্ষে আমি খেলেছি এবং আমার সতীর্থরা। কিন্তু গড়পড়তা সবার মধ্যে একটা ধারণা, আপনি প্রতিভার প্রতি সুবিচার করেননি।সাইমন্ডস: আপনার আশপাশে দিকনির্দেশনা দেওয়ার সঠিক মানুষটা থাকলেই আপনার ভেতর থেকে ভালোটা বেরিয়ে আসা সম্ভব। আমার জীবনে সব সময় তা হয়নি। ধরুন, কিছু কিছু কোচ আমি পেয়েছি যারা অন্যদের চেয়ে ভালো। তাই আপনার আশপাশে যারা থাকবে সেই মানুষগুলো যথাযোগ্য হওয়া জরুরি। একইভাবে জরুরি, আপনি সঠিকভাবে চ্যালেঞ্জের জন্য প্রস্তুতি নিচ্ছেন কি না। আপনাকে সব সময় বদমেজাজি বলে মনে হয় কেন?সাইমন্ডস: জানি না কে বলেছে আমি বদমেজাজি। হ্যাঁ, মাঠে আমি পুরোটা নিংড়ে দিয়ে খেলি। মাঠের বাইরে আমি কিন্তু নির্ঝঞ্ঝাট জীবন যাপন করি। আমার বৃত্তের মধ্যেই থাকি। অস্ট্রেলিয়া দলে জায়গা নেই...কয়েক বছর ধরে নেতিবাচক কারণে খবরের শিরোনাম হয়েছেন।সাইমন্ডস: এর একটা কারণ তো মূর্খের মতো কিছু উটকো ঝামেলায় আমার জড়িয়ে পড়া। তবে এটাও একটা কারণ, আগে পেশাদার খেলোয়াড়দের যেভাবে দেখা হতো, এখন সেই দৃষ্টিভঙ্গিটা পাল্টে গেছে। সব সময় মিডিয়ার কৌতূহলের কেন্দ্রে থাকাও বোধ হয় একটা কারণ।সাইমন্ডস: ওহ্ হ্যাঁ...এমন খুব বেশি জায়গা নেই যেখানে আমি নিভৃতে কাটাতে পারি। খেলাটায় এখন যেসব নিয়মকানুন যোগ হয়েছে, সেটিও আমার ক্ষতি করেছে। জানেনই তো, আমি হইহুল্লোড় আনন্দ করে সময় কাটাতে ভালোবাসি। সময়টা উপভোগ করতে চাই। কিন্তু নতুন নিয়মকানুনে আপনি কিছু কিছু জিনিস করতে পারবেন, কিছু কিছু পারবেন না। আমার কাছে ম্যাচ জেতা বা হারার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো ক্রিকেটটা উপভোগ করা। অস্ট্রেলিয়া ক্রিকেট দলে এখন যে আবহ, তাতে আমার মতো কারও সেখানে উপভোগ করা তো দূরের কথা, টেকাই মুশকিল। মানে আপনি দলীয় শৃঙ্খলার কড়াকড়ির কথা বলছেন?সাইমন্ডস: (দিনের শেষে) রিকভারি সেশন একটা হয়...অ্যালকোহল তো এখন নিষিদ্ধ। ফলে আপনি যদি এখন গলা ভেজাতে কোথাও যান, একটু আমোদ-ফুর্তি করেন, সেটিকে বিবেচনা করা হবে বিদ্রোহ হিসেবে। যেমন ধরুন, একটা টেস্ট ম্যাচ শেষে আমার ছুটি দরকার। এই চাওয়াটা অন্যায্যও নয়। কিন্তু সেটি যদি আপনি না পান, ধীরে ধীরে আপনার মধ্যে হতাশা জমা হবে। এবং এক সময় সেটির বিস্ফোরণ ঘটবে। সব সময় খবরদারি করায় কি আপনার দমবন্ধ হয়ে আসছিল?সাইমন্ডস: অবশ্যই। এটা স্বীকার করে নেওয়া বোধহয় ভালো, আমি দলের নেতৃত্বের আজ্ঞাবহ সব সময় ছিলাম না। কোনটা সঠিক, কোনটা ভুল সেটা আমি বুঝি না। ১৯৯৮-৯৯ মৌসুমে অভিষেকের পর দীর্ঘ সময়ই কিন্তু নির্ঝঞ্ঝাটে পার করেছেন। এর পরই হঠাৎ করেই যেন জড়িয়ে গেলেন।সাইমন্ডস: এটা হয়েছে দলে সংস্কৃতির পরিবর্তন হওয়ায়। প্রথম দিকে বাধা-নিষেধ ছিল কম। খুবই সাদাসিধে ছিল সবকিছু। কিন্তু ধীরে ধীরে দলের ওপর মনোযোগ বাড়তে শুরু করল। অবকাশের সময়টুকুর ওপর বাড়তে শুরু করল চাপ। দলের স্পনসরদের অনুষ্ঠানে হাজির হওয়া বাধ্যতামূলক করা হলো। এমন ঠাসা সূচিতে, বছরের আট-নয় মাসই বাড়ির বাইরে থাকা...সব মিলে পরিস্থিতি কঠিন হয়ে পড়েছিল। এমনও শোনা গিয়েছিল, ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহীর সঙ্গে চুক্তি-সংক্রান্ত বৈঠক করার সময় আপনি নাকি খালি পায়ে গিয়েছিলেন।সাইমন্ডস: হ্যাঁ, গিয়েছিলাম...এটা কোনো বৈঠক বা দর-কষাকষির ব্যাপার ছিল না। শুধু একটা কাগজে আমাকে সই করতে হতো। স্যুট-টাই পরেও যেতে পারতাম। কিন্তু এমন তো নয়, সেটা করলে আমি কটা ডলার বেশি পেতাম! আর আসল সত্যিটা হলো, আমি মাত্রই সৈকত থেকে ফিরেছিলাম। অস্ট্রেলিয়া দলে ফেরার জন্য ভেতর থেকে কোনো তাগিদ অনুভব করেন?সাইমন্ডস: জানি না, সেই আকাঙ্ক্ষাটা আর আছে কি না। আমি প্রথম যখন খেলেছিলাম তখনকার অবস্থা আর এখনকার অবস্থা যদি কল্পনা করি, দুটো ভিন্ন ভিন্ন আবহ। আমি বাড়িতে বসে থেকেই, আইপিএল খেলে ভালো আছি। আবারও উপভোগ করছি সবকিছু। ধ্যান-জ্ঞান সবই ক্রিকেট—এমন লোক আমি নই। আমার কাছে জীবনের মূল্য অনেক বেশি। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরও তো ঘোষণা করেননি।সাইমন্ডস: সেটার তো কোনো প্রয়োজনও দেখছি না। দলের যে আবহর কথা বলছেন, সেটি পাল্টালে দলে ফিরবেন।সাইমন্ডস: এমনটা ঘটার কোনো সম্ভাবনা আছে বলে মনে হয় না। অস্ট্রেলিয়ার খেলা দেখেন?সাইমন্ডস: আমি মোটেও ক্রিকেট অনুরাগী দর্শক নই। খুব বেশি টিভি আমার দেখা হয় না। হরভজন সিংয়ের সঙ্গে সিডনিতে আপনার সেই ঘটনার দুই বছর পেরিয়ে গেল। এখন কী মনে হয়?সাইমন্ডস: ওর সঙ্গে কথা চালাচালি সব সময়ই হয়ে এসেছে, হবে। এসসিজির ঘটনাটা আসলে আমার মতে বাজেভাবে সামলানো হয়েছে। আমি জানি আসল ঘটনা কী। বাকি অস্ট্রেলীয় খেলোয়াড়েরা, যারা জড়িত ছিল, ওরাও জানে। লোকের যা খুশি ভাবতে পারে। কিন্তু আমি তো সত্যিটা জানি। আপনাদের দুজনের তো আইপিএলেও দেখা হয়েছিল...সাইমন্ডস: এটা নিশ্চিত জানুন, ওর সঙ্গে দেখা না হলে আমার মোটেও মন খারাপ হবে না। এমন নয়, পথে-ঘাটে দেখা হলে আমি বাস থেকে লাফ দিয়ে নেমে ওর সঙ্গে হাত মেলাতে যাব। ম্যাচের শেষে আমরা হাত মিলিয়েছি। কিন্তু আমি ওর সঙ্গে একটা কথাও বলিনি। ভারতীয় ইংরেজি দৈনিকের সৌজন্যে