বলটার দাম ৩৪ লাখ!
একটা ক্রিকেট বলের দাম কত? আড়াই শ রুপি থেকে শুরু করে রকমভেদে একেক রকম দাম হতে পারে। কিন্তু যদি বলা হয়, একটা বলের দামই ২১ লাখ রুপি! চক্ষু চড়কগাছ হওয়ারই কথা। তবে এটাও অনুমান করে নিতে কষ্ট হওয়ার কথা নয়, সেই বলা নিশ্চয়ই বিশেষ কিছু। বিশেষ তো বটেই। এই বলটা থেকেই যে এসেছে সেই ছক্কা, সেটি ২৮ বছর ধরে ভারতীয়দের অপেক্ষার অবসান ঘটিয়েছে। ফাইনালে মহেন্দ্র সিং ধোনি ছক্কা মেরে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছিলেন। মহামূল্যবান হয়ে ওঠা সেই বলটি তোলা হয়েছে নিলামে। সেটারই দাম উঠেছে ৪৭ হাজার ৮০০ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৪ লাখ টাকা! বিশ্বকাপের বিভিন্ন উপকরণ নিলামে তুলেছে আইসিসি। তার মধ্যে আছে এই ক্রিকেট বলটাও। ফাইনালের টসে ব্যবহার করা কয়েনটির দাম উঠেছে ২৫ হাজার ৮০০ ডলার (প্রায় ১৮ লাখ টাকা)। নিলাম শেষ হবে আজ। চাইলে আপনিও বেশি দর হাঁকিয়ে কিনে নিতে পারেন বলটি। ওয়েবসাইট।