বলির পাঁঠা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বহু ব্যবহারে ক্লিশে হলেও উপমাটা আবার দিতে হচ্ছে। ‘ফুটবল কোচ দুই ধরনের, এক দল চাকরি হারিয়েছেন, আরেক দল চাকরি হারাতে চলেছেন’—কথাটা অমোঘ সত্য। অস্ট্রেলিয়া ও হাঙ্গেরির কোচ তা ভালোভাবেই বুঝেছেন। হল্যান্ডের কাছে ৮-১ গোলের লজ্জার পর কাল হাঙ্গেরি কোচ সান্ডর এজারভেরি অবশ্য নিজেই সরে দাঁড়িয়েছেন। তবে ফ্রান্সের কাছে ৬-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর অস্ট্রেলিয়ার কোচ হোলগার ওসিয়েক সেই সুযোগ পাননি, বরখাস্তই হতে হয়েছে তাঁকে। যদিও এই হোলগারই অস্ট্রেলিয়াকে বিশ্বকাপে নিয়ে গেছেন, কিন্তু ফ্রান্সের কাছে ৬ গোল হজম করায় বেজায় চটেছেন অস্ট্রেলিয়ার ফুটবল ফেডারেশন। তাই রক্ষা মেলেনি হোলগারের। এএফপি।