বলে শট নিয়েছেন রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বলে শট নিচ্ছেন রোনালদো
বলে শট নিচ্ছেন রোনালদো

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের ম্যাচ দরজায় কড়া নাড়ছে। ম্যাচের আগে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, ক্রিস্টিয়ানো রোনালদো কি পারবেন মাঠে নামতে? এখনো কিছুই নিশ্চিত নয়। তবে রিয়াল সমর্থকদের জন্য সুখবর—অনেকেটাই সেরে উঠেছেন পর্তুগিজ ফরোয়ার্ড। সবচেয়ে বড় অগ্রগতি, গতকাল অনুশীলনে বলে শট নিয়েছেন ফিফা বর্ষসেরা খেলোয়াড়।
রোববার ছুটি থাকলেও অনুশীলনে এসেছিলেন রোনালদো। সবচেয়ে বড় অগ্রগতি, অনুশীলনে বলে শট নিয়েছেন তিনি। অবশ্য শট নেওয়ার সময় বারের নিচে কোনো গোলরক্ষক ছিলেন না। স্রেফ পা দুটোকে আগের মতো ‘চালু’ করার জন্যই শট নিয়েছিলেন।
স্প্যানিশ দৈনিক ‘মার্কা’ জানিয়েছে, আজ আবারও অনুশীলনে যোগ দেবেন পর্তুগিজ উইঙ্গার। বার্নাব্যুতে অনুষ্ঠেয় বুধবারের ম্যাচে তিনি খেলবেন কি না, সেটি জানা যেতে পারে আজই। বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের পর চোটের কারণে আর মাঠে নামেননি রোনালদো। এ মুহূর্তে রিয়াল-ভক্তদের একটাই প্রার্থনা, বায়ার্নের বিপক্ষে মাঠে নামবেন সিআর সেভেন। ওয়েবসাইট।