বলের অবাক বাঁকের রহস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলে ফ্রি-কিক করে অবিশ্বাস্য বাঁক খাওয়াতে পারেন বেকহাম। তাই তাঁর অভিনীত ছবির নাম হয়ে যায়—বাঁকাও তো দেখি বেকহামের মতো (ব্রেন্ড ইট লাইক বেকহাম)! সবাই হয়তো ভেবেছিলেন—অতিমানবীয় ক্ষমতা দরকার এমন বাঁক নিতে গেলে। কিন্তু সেই বাঁকের রহস্যটা কিছুটা হলেও খোলাসা করার চেষ্টা করেছেন ড. টনি কার্কব্রাইড নামের এক বিজ্ঞানী। কাউন্সিল ফর সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের এই গবেষক বলের বাঁক নিয়ে বিস্তর গবেষণা করে বের করেছেন, খেলোয়াড়ের পায়ের এই কারিকুরির পেছনে বৈজ্ঞানিক মারপ্যাঁচই বেশি ভূমিকা রাখে।গত বৃহস্পতিবার টনি কার্কব্রিড একটি ওয়েবসাইটকে বলেছেন, ‘বলের পেছনের বিজ্ঞানটি বেশ জটিল এবং তা প্রতিটি বলের ধরনের ওপর নির্ভর করে। এবারের “জাবুলানি” বলটি নিয়ে বেশ নেতিবাচক মন্তব্য শুনছি, যদিও বলা হচ্ছে, এটিই এযাবত্কালের সবচেয়ে নিখুঁত বল।’টনি বলছেন, ‘বলের এই অবিশ্বাস্য বাঁক খাওয়াটা আসলে বলের জ্যামিতিক বৈশিষ্ট্য, ওজন, বাতাসের তাপমাত্রা এবং সান্দ্রতার একটি ফাংশন। এ ছাড়া বলের গতি, অবস্থান এবং সংঘর্ষের দিকও এর সঙ্গে জড়িত। আর একজন খেলোয়াড়ের সবগুলো নিয়ামক ব্যবহার করে নিখুঁত কিক নেওয়ার নৈপুণ্যটাকেও উল্লেখ করতে হয়।’সকারবলওয়ার্ল্ড ডট কমকে টনি কার্কব্রিড আরও জানিয়েছেন, ‘বলের গতি বাতাসপ্রবাহের দিকে হলে তখন বলের কেন্দ্রের তুলনায় পরিধিতে বাতাসের গতি বেশি হয়। ডাচ গণিতবিদ বারনউলির তত্ত্ব অনুযায়ী, তখন বলের ওপর চাপ হ্রাস পায়। এর উল্টোটা ঘটে যখন বলের অন্য পাশে, যেখানে কেন্দ্রের তুলনায় বলের উপরিতলে বাতাসের বেগ কম হয়। শক্তির এই ভারসাম্যহীনতার জন্য বল বেঁকে যায় অবিশ্বাস্য রকমভাবে!’বলের এই বাঁক-রহস্য যদি কোনো কৌশলী ফুটবলার আয়ত্ত করতে পারেন, তবে তিনিও পারবেন বেকহামের মতো বল বাঁকাতে। ওয়েবসাইট।