বলের নেতৃত্বে আসছে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জানুয়ারিতে বাংলাদেশে আসছে ইংল্যান্ডের দু-দুটি দল। ইংল্যান্ড লায়ন্সের (ইংল্যান্ড ‘এ’) পাশাপাশি আসছে ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলও। অ্যাডাম বলকে অধিনায়ক করে পরশু ১৫ সদস্যের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে ইসিবি। কেন্ট অলরাউন্ডার বল ২০১০ সালে ১৬ বছর বয়সেই খেলেছিলেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে। বলসহ দলের সাতজনের আছে প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলার অভিজ্ঞতা। জুলাইয়ে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজে খেলা দলের আটজন আছে এই সিরিজে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাত ম্যাচের সিরিজ ৪-২-এ হেরেছিল ইংল্যান্ড ‘এ’। ২০ জানুয়ারি চট্টগ্রামের ম্যাচ দিয়ে শুরু বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সাত ম্যাচের সিরিজ। ম্যাচ হবে ঢাকা ও সিলেটেও। ওয়েবসাইট।