বশির আহমেদকে প্রধানমন্ত্রীর সাহায্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পুরস্কারপ্রাপ্ত বশির আহমেদের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত পাঁচ লাখ টাকা অনুদানের চেক গতকাল তাঁর স্ত্রী বেগম তাহমিনা বেগমের হাতে তুলে দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আহাদ আলী সরকার। জাতীয় পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট ক্রীড়াব্যক্তিত্ব বশির আহমেদ বর্তমানে হূদেরাগে আক্রান্ত হয়ে চিকিৎসারত আছেন। তাঁর চিকিৎসার জন্য জাতীয় ক্রীড়া পরিষদও দিয়েছে এক লাখ টাকা।