বস্কের পর লোপেতেগি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিসেন্তে দেল বস্কের বিদায় সাফল্য-ব্যর্থতার মিশেলে গড়া একটা অধ্যায়ের সমাপ্তি টেনে দিয়েছে। নতুন অধ্যায় শুরু করার জন্য পছন্দের লোকও এরই মধ্যে খুঁজে পেয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। জাতীয় দলের কোচ হিসেবে নিয়ে এসেছে হুলেন লোপেতেগিকে। সাবেক স্প্যানিশ গোলকিপার অবশ্য এর আগে দেশটির অনূর্ধ্ব-১৯, অনূর্ধ্ব-২০ ও অনূর্ধ্ব-২১ দলের কোচ ছিলেন। সেটি ছেড়ে ২০১৪ সালে দায়িত্ব নেন পোর্তোর, কিন্তু গত জানুয়ারিতে তাঁকে বরখাস্ত করে পর্তুগিজ ক্লাবটি। এএফপি।