বহিষ্কারাদেশ মানেন না হাম্মাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘুষ দিয়ে ভোটার কিনতে চেয়েছেন—এ অভিযোগে নৈতিকতা কমিটির মুখোমুখি হওয়ার কয়েক ঘণ্টা আগে গতকাল রোববার ফিফার প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরিয়ে দাঁড়িয়েছেন কাতারের মোহাম্মদ বিন হাম্মাম। তবে একই দিন বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটির দেওয়া নির্বাহী কমিটি থেকে সাময়িক বহিষ্কারাদেশ মানেন না বলে জানিয়ে দিয়েছেন এশিয়ান ফুটবল করপোরেশনের (এএফসি) এই প্রেসিডেন্ট।আজ সোমবার এক তথ্য বিবরণীতে হাম্মাম উল্লেখ করেন, ফিফার দেওয়া গতকালের বহিষ্কারাদেশ তিনি গ্রহণ করেননি। এই রায়ের বিরুদ্ধে বিরুদ্ধে আপিল করবেন তিনি।নিরপেক্ষ শুনানি পাননি অভিযোগ করে তথ্য বিবরণীতে হাম্মাম বলেন, ‘যেভাবে শুনানি অনুষ্ঠিত হয়েছে, তা নিরপেক্ষ বিচারপ্রক্রিয়ার অংশ হতে পারে না। অপরাধী প্রমাণিত হওয়ার আগেই আমাকে শাস্তি দেওয়া হয়েছে।’ রয়টার্স।