বহিষ্কৃতই থাকছেন আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামাবাদ হাইকোর্টের আগের আদেশই বহাল থাকল। বহাল থাকল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যানের দায়িত্ব থেকে জাকা আশরাফের বহিষ্কারাদেশ। এ মাসের শেষে লন্ডনে আইসিসির বার্ষিক সভায় পিসিবির প্রতিনিধিত্ব করার জন্য একজন অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান নিয়োগ দিতে পাকিস্তান আন্তপ্রাদেশিক কমিটিকে আদেশ দিয়েছেন হাইকোর্ট।
পিসিবির নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে রাওয়ালপিন্ডি ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাবেক এক কর্মকর্তার করা পিটিশনে গত ২৮ মে আশরাফকে বহিষ্কার করা হয়। কালকের শুনানির পর বহাল থাকছে সেই বহিষ্কারাদেশ। পরবর্তী শুনানি ১৯ জুন। চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে ব্যক্তিগত সফরে এখন ইংল্যান্ডে আছেন আশরাফ। তবে ভারতের এনডিটিভির খবর, হাইকোর্টের আদেশের পর পদত্যাগের কথা ভাবছেন পিসিবির প্রথম নির্বাচিত চেয়ারম্যান। পাকিস্তানের প্রেসিডেন্ট ও পিসিবির প্রধান পৃষ্ঠপোষক আসিফ আলী জারদারিও নাকি চাইছেন আশরাফ সরে দাঁড়ান। গত মাসে ঐতিহাসিক নির্বাচনে চার বছর মেয়াদে নির্বাচিত চেয়ারম্যানের মেয়াদ তাই শেষ হয়ে যেতে পারে মাত্র এক মাসেই! ওয়েবসাইট।