প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যারিয়ারের গোধূলিতে এসে নতুন একটি ভেন্যুতে টেস্ট খেলার অভিজ্ঞতা হলো রিকি পন্টিংয়ের। ১৯৯৫ সার্লে পার্থে অভিষেক, এবার ডমিনিকা দিয়ে সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক খেললেন ৪৫ টি ভেন্যুতে। তবে রেকর্ডটা তাঁর ধরাছোঁয়ার বাইরেও। আরও গাদা গাদা রেকর্ডের মতো এটির মালিকও শচীন টেন্ডুলকার, যিনি টেস্ট খেলেছেন ৫৯ মাঠে। ভারতে টেস্ট ভেন্যু সবচেয়ে বেশি, এই রেকর্ডে তাই ভারতীয়দেরই প্রাধান্য। ৫৬টি মাঠে খেলে দুই নম্বরে অবশ্য শিবনারায়ণ চন্দরপল। ৫৫টি মাঠে খেলে তিনে রাহুল দ্রাবিড়। ৫২টি ভেন্যুতে খেলেছেন ভিভিএস লক্ষ্মণ, ৫১টি করে মুত্তিয়া মুরালিধরন, মার্ক বাউচার ও অনিল কুম্বলে।