বহুভাষী 'শচীন'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাট, লেট কাট, কভার ড্রাইভ, পুল—তাঁর ব্যাটিংয়ের ভাষা বুঝতে কারও সমস্যা হয়নি। কিন্তু তাঁকে নিয়ে নির্মিত চলচ্চিত্র শচীন: আ বিলিয়ন ড্রিমস বহু ভাষার দেশ ভারতের সব দর্শক যাতে দেখতে পারে, সে ব্যবস্থা নিতে যাচ্ছেন এর নির্মাতারা। ছবিটির মুক্তির দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। শোনা যাচ্ছে, এ মাসেরই ২৬ তারিখ মুক্তি পেতে পারে। কিন্তু এটা নিশ্চিত, শুধু হিন্দি ও ইংরেজি ভাষাতেই নয়, আরও তিনটি ভাষায় ছবিটি দেখা যাবে প্রেক্ষাগৃহে। মারাঠি, তামিল ও তেলেগু ভাষায়ও ভারতের দর্শকেরা ছবিটি উপভোগ করতে পারবেন বলে জানিয়েছেন ছবিটির প্রযোজক রবি ভাগচন্দকা, ‘তিনি একটা যুগের স্রষ্টা, যা নিয়ে আমরা ভারতীয়রা গর্বিত। তাঁর গল্প এমন একটা ব্যাপার, যা ভাষাগত দূরত্ব এড়িয়ে দেখতে চাই আমরা।’ আইএএনএস।