বহুমাত্রিক আলজেরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় দলে কোনো নির্দিষ্ট ক্লাবের আধিপত্য নতুন নয় একেবারে। জার্মানিতে যেমন বায়ার্নের দাপট, স্পেনে আবার বার্সেলোনার খেলোয়াড়দের। কিন্তু আলজেরিয়ার ব্যাপারটা একেবারে উল্টো। নির্দিষ্ট কোনো ক্লাব তো দূরের কথা সেখানে এক ক্লাবের দুজন ফুটবলারই নেই! বিশ্বকাপ দলে যে ২৩ জন জায়গা পেয়েছেন তাঁরা খেলেন ২৩টি আলাদা ক্লাবে! সেই ২৩ ক্লাব ১০টি আলাদা দেশের! সবচেয়ে বেশি অবশ্য স্প্যানিশ ক্লাবের। গেটাফে, মায়োর্কা, ভ্যালেন্সিয়া ও গ্রানাডার চারজন ফুটবলার আছেন আলজেরিয়ার বিশ্বকাপ দলে। ইংলিশ, ইতালিয়ান ও ফরাসি ক্লাবে খেলেন এমন ফুটবলার আছেন তিনজন করে। আলজেরিয়ার ঘরোয়া লিগে খেলেন এমন ফুটবলার আছেন মাত্র দুজন। ক্রোয়েশিয়া, বুলগেরিয়া এমনকি কাতারের ক্লাবে খেলেন এমন খেলোয়াড়ও আছেন একজন করে! ওয়েবসাইট।