প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোটি কোটি টাকা খরচ করে একজন স্ট্রাইকার কিনলেন, দেখা গেল পুরো মৌসুমে হাতে গোনা কয়েকটা মাত্র গোল করেছেন। লিভারপুলই তো বলতে পারে, দুই কোটি ইউরো দিয়ে মারিও বালোতেল্লিকে কেনার টাকাটা গচ্চাই গেছে। এই মৌসুমে লিগে মাত্র এক গোল করেছেন বালোতেল্লি। তাহলে দিল্লি ডেয়ারডেভিলসের যুবরাজ সিংয়ের পেছনে বিনিয়োগটাকে কী বলবেন? আইপিএলের নিলামে ১৬ কোটি রুপি দিয়ে ভারত অলরাউন্ডারকে নিয়ে কিনেছিল দিল্লি। কিন্তু এবারের আসরে প্রথম ১২ ম্যাচে ১৮.৬৩ গড়ে মাত্র ২০৫ রান করেছেন যুবরাজ। দেখা যাচ্ছে, প্রতি রানের জন্য দিল্লিকে ৭ লাখ ৮০ হাজার রুপি খরচ করতে হয়েছে! দলের প্রধান নির্বাহী অবশ্য বলছেন, যুবরাজের এই দাম উঠেছিল বাজারে প্রতিদ্বন্দ্বিতার কারণেই। যুবরাজ তো আর বলেননি যে, তাঁকে এত টাকা দিয়ে কিনতে হবে। সে যাই হোক, বিনিয়োগটা উশুল হয়নি সেটা তো বোঝাই যাচ্ছে! এনডিটিভি।