বাঁ হাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ডের বিপক্ষে ব্যক্তিগত সেরা বোলিং। অ্যাডিলেডে অ্যাশেজে কোনো ফাস্ট বোলারের সেরা বোলিং। ৪০ রানে ৭ উইকেট নিয়ে এক দিনেই অনেকগুলো কীর্তি গড়লেন মিচেল জনসন। অস্ট্রেলীয় ফাস্ট বোলার ভাগ বসিয়েছেন অ্যাশেজে কোনো বাঁহাতি পেসারের সেরা বোলিংয়ের রেকর্ডেও। সেই ১৮৮৩ সালে সিডনিতে ৪০ রানে ৭ উইকেট নিয়েছিলেন ইংল্যান্ডের ডিক বারলো। তিন বছর পর ওল্ড ট্রাফোর্ডে আবারও ৭ উইকেট নেন বারলো, এবার ৪৪ রানে। জনসন ও বারলোর মাঝে আর মাত্র এক বাঁহাতি পেসারই ৭ উইকেট পেয়েছেন অ্যাশেজে; ১৯৯০ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়ার ব্রুস রিড (৭/৫১)।