বাঁ হাতের খেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্র্যান্ড স্লামের ফাইনালের দুই প্রান্তে মুখোমুখি দুই খেলোয়াড়ই বাঁহাতি, ওপেন যুগে এ বড় বিরল দৃশ্য। পুরুষ এককে মাত্র আটটি ফাইনাল হয়েছে এমন। প্রথমটি অবশ্য ওপেন যুগের শুরুতেই, ১৯৬৮ উইম্বলডনে মুখোমুখি হয়েছিলেন রড লেভার আর টনি রোশ। এই দুজনই পরের বছর খেলেছিলেন ইউএস ওপেনের ফাইনাল। বাকি ছয় ফাইনালের চারটিতেই ছিলেন জিমি কোনর্স (১৯৭৫ আর ১৯৭৭ ইউএস ওপেন; ১৯৮২ আর ১৯৮৪ উইম্বলডন)। উইম্বলডনের ফাইনাল দুটিতে তাঁর মুখোমুখি হয়েছিলেন জন ম্যাকেনরো। প্রথমবার কোনর্স জিতেছিলেন, পরেরবার ম্যাকেনরো। দুই বাঁহাতির সর্বশেষ ফাইনালটি হয়েছে ১২ বছর আগে, অস্ট্রেলিয়ান ওপেনে।