বাঁচতে হলে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুদিনের দুনিয়া, আজ আছে, কাল নেই। জীবন-মৃত্যু নিয়ে খুবই সাধারণ দর্শন। তা এই দুই দিন থেকে মেয়াদটা আর কিছুদিন বাড়িয়ে নিতে চান? সে ক্ষেত্রে আপনাকে খেলতে হবে। বিশেষ করে সাঁতার আর টেনিস, সঙ্গে একটু-আধটু নাচতে হবে। ব্রিটিশ জার্নাল অব স্পোর্টস মেডিসিন-এর জরিপই বলছে এসব। নয় বছর ধরে ইংল্যান্ড ও স্কটল্যান্ডের ৩০ বছরের বেশি বয়সী প্রায় ৮০ হাজার মানুষের ওপর পরিচালিত জরিপ জানাচ্ছে এই সিদ্ধান্ত। যাঁরা নিয়মিত সাঁতার কেটেছেন এবং নেচেছেন তাঁদের মৃত্যুর হার, যাঁরা তা করেননি তাঁদের চেয়ে যথাক্রমে ২৮ ও ২৭ শতাংশ কম। শুধু হৃদ্‌রোগে মৃত্যুর হার বিবেচনা করলে যা ৪১ ও ৩৬ শতাংশ কম। টেনিসের ক্ষেত্রে মৃত্যুর হার ৪৭ শতাংশ কম, শুধু হৃদ্‌রোগে মৃত্যু বিবেচনা করলে যা ৫৬ শতাংশ। তাহলে আর দেরি কেন? আজই নেমে পড়ুন। ফক্স স্পোর্টস।