বাঁচল ‘চেক’ স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার দুঃস্বপ্নটাকে পেছনে ফেলল চেক প্রজাতন্ত্র। কাল গ্রুপ ‘এ’তে গ্রিসকে ২-১ গোলে হারিয়ে শুধু প্রথম ম্যাচে ৪-১ গোলের হারের ক্ষতে প্রলেপই লাগায়নি চেকরা, বাঁচিয়ে রেখেছে কোয়ার্টার ফাইনালে ওঠার আশাও। আর শঙ্কায় পড়ে গেল ২০০৪ সালের চ্যাম্পিয়ন গ্রিসের পরের পর্বে উত্তরণ। দুই ম্যাচে চেক প্রজাতন্ত্রের ৩ পয়েন্ট, গ্রিসের ১।ম্যাচ শুরুর প্রথম ৬ মিনিটের মধ্যেই গোল দুটি পেয়ে যায় টমাস রসিস্কির দল। ৩ মিনিটে পিওতর জিরাচেকের প্রথম গোলের পর ৬ মিনিটে ব্যবধানটা দ্বিগুণ করেন ভাকলাভ পিলার। ৫৩ মিনিটে পিওতর চেকের ভুলে গ্রিসের একমাত্র গোলটি করেন থিওফানিস গেকাস। রয়টার্স।