প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাল্লেকেলেতে টেস্ট অভিষেকেই সেঞ্চুরি করেছিলেন অস্ট্রেলিয়ার শন মার্শ। আর এই সেঞ্চুরির পথে মাইক হাসির সঙ্গে চতুর্থ উইকেটে গড়েছিলেন ২৫৮ রানের জুটি। এই দুজনই বাঁহাতি ব্যাটসম্যান। দুই বাঁহাতির মধ্যে এটি দশম সর্বোচ্চ জুটি। সবার ওপরে আছে দুই ওয়েস্ট ইন্ডিয়ান বাঁহাতি ব্রায়ান লারা ও জিমি অ্যাডামসের নাম। ১৯৯৮-৯৯ মৌসুমে কিংস্টনে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাঁরা দুজন পঞ্চম উইকেটে যোগ করেছিলেন ৩২২ রান। ২০০৭-০৮ মৌসুমে বেঙ্গালুরুতে পাকিস্তানের বিপক্ষে ভারতের সৌরভ গাঙ্গুলী ও যুবরাজ সিংয়ের ৩০০ রানের জুটিটি আছে এর পর। অস্ট্রেলিয়ান রেকর্ডটি মার্ক টেলর ও জাস্টিন ল্যাঙ্গারের। ১৯৯৮-৯৯ মৌসুমে পেশোয়ারে পাকিস্তানের বিপক্ষে অপরাজিত ৩৩৪ করার পথে ল্যাঙ্গারের সঙ্গে উদ্বোধনী জুটিতে ২৭৯ রান তুলেছিলেন টেলর।