প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিচেল জনসন, মিচেল স্টার্ক, জেমস ফকনার। ওয়ানডে ক্রিকেটে এই প্রথম অস্ট্রেলিয়ার হয়ে এক ম্যাচে বল করলেন তিন বাঁহাতি পেসার। আর এই তিনের কারণেই ফিরে এল প্রায় ভুলে যাওয়া এক স্মৃতি। ২০০৮ সালের ২৯ আগস্টের পর এই প্রথম একই দলে তিন বাঁহাতি পেসার দেখল ওয়ানডে ক্রিকেট। সেবার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের পঞ্চম ওয়ানডেতে বোলিং করেছিলেন ভারতের তিন বাঁহাতি পেসার জহির খান, ইরফান পাঠান ও আর পি সিং। এই ত্রয়ী একসঙ্গে খেলেছেন আরও ১০ ম্যাচ। জহির ও ইরফান সাত ম্যাচে বল করেছেন আশিস নেহরার সঙ্গেও। গতকাল পর্যন্ত হওয়া ২৭৫৬টি ওয়ানডেতে তিন বাঁহাতি পেসারের খেলার উদাহরণ এই ১৮টিই।