বাঁহাতির মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাওয়েল-ব্রাভো-চন্দরপল-দেওনারায়ণ—পোর্ট অব স্পেন টেস্টের প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের তিন থেকে ছয় নম্বরে ব্যাটিংয়ে নেমেছেন চারজন বাঁহাতি। যথেষ্টই বিরল ঘটনা। তিন থেকে ছয়ে চারজন বাঁহাতি এ নিয়ে মাত্র ২০ বার দেখল টেস্ট ক্রিকেট। মজার ব্যাপার, আগের ১৯ বারই ছিল ১৯৯৪ থেকে ২০০০ সাল পর্যন্ত। শুরুটাও হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের হাত ধরে। ১৯৯৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে জর্জটাউন টেস্টের প্রথম ইনিংসে তিন থেকে ছয়ে নেমেছিলেন লারা-আথারটন-অ্যাডামস-চন্দরপল। ২০ বারের ১৮ বারই বাঁহাতির মেলা বসাল ওয়েস্ট ইন্ডিজ। বাকি দুবার শ্রীলঙ্কা, ১৯৯৫ সালে পাকিস্তানের বিপক্ষে পেশোয়ার টেস্টে।