বাঁহাতির মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাদশ ঘোষণা হয়নি এখনো। তবে পুরোনো রূপ ফিরে পাওয়া গ্যাবার সবুজ উইকেটে অস্ট্রেলিয়ার চার পেসার নিয়ে খেলা একরকম নিশ্চিতই। ১২ জনের দল থেকে বাইরে থাকছেন সম্ভবত নাথান লায়ন। সে ক্ষেত্রে একাদশে বাঁহাতি ব্যাটসম্যান থাকবেন সাতজন! দুই ওপেনার কাওয়ান-ওয়ার্নার, অভিষেক হতে যাওয়া রব কুইনি, মাইক হাসি, উইকেটকিপার ম্যাথু ওয়েড আর মিচেল স্টার্ক। আর জেমস প্যাটিনসন ডানহাতি পেসার হলেও ব্যাটসম্যান বাঁহাতি! এক ম্যাচে সাত বাঁহাতি অস্ট্রেলিয়ার এই প্রথম। আগের রেকর্ড ছয় বাঁহাতি ছিল সেই ১৯৮৩ সালে, পাকিস্তানের বিপক্ষে মেলবোর্নে। সব মিলিয়ে রেকর্ডটা ওয়েস্ট ইন্ডিজের। আট বাঁহাতি ব্যাটসম্যান নিয়ে দুটি টেস্ট খেলেছে ক্যারিবীয়রা, দুটিই ২০০০ সালে জিমি অ্যাডামসের নেতৃত্বে। পাকিস্তানের বিপক্ষে গায়ানায় গ্রিফিথ-হাইন্ডস-অ্যাডামস-চন্দরপল-গেইল-জ্যাকবস-ম্যাকলিন-অ্যামব্রোস। তিন ডানহাতি ছিলেন ক্যাম্পবেল-কিং-ওয়ালশ। ওভালে ইংল্যান্ডের বিপক্ষে গ্রিফিথ-হাইন্ডস-লারা-অ্যাডামস-জ্যাকবস-নাগামুটু-অ্যামব্রোস। ক্যাম্পবেল-ওয়ালশের সঙ্গে ওভালের আরেক ডানহাতি সারওয়ান।