বাংলাদেশ অ্যামেচার গলফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের মাটিতে ভালো করতে পারল না বাংলাদেশ। কুর্মিটোলা গলফ ক্লাবে কাল শেষ হওয়া বাংলাদেশ অ্যামেচার গলফে দলগত বিভাগে চ্যাম্পিয়ন মিয়ানমার। দ্বিতীয় স্থানের জন্য লড়াই করেও বাংলাদেশ হেরে গেল টাইব্রেকিংয়ে। বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের গ্রস স্কোর (২৯২) সমান হওয়ায় টাইব্রেকিং পদ্ধতিতে রানার্সআপ পাকিস্তান। তবে ব্যক্তিগত বিভাগে এখনো বাংলাদেশের আশা আছে। দুই রাউন্ড শেষে এই বিভাগের শীর্ষে ভারতের কালিন যোশি। দ্বিতীয় স্থানে মিয়ানমারের ইয়ান মাইও। বাংলাদেশের দুলাল হোসেন ও সজীব আলী যৌথভাবে তৃতীয় স্থানে।