বাংলাদেশ ওপেন গলফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমেরিকান এক্সপ্রেস বাংলাদেশ ওপেন গলফের প্রথম দিনটা খুব বেশি ভালো গেল না সিদ্দিকুর রহমানের। ভারতীয়দের আধিপত্যেই শেষ হয়েছে প্রথম দিন। পারের চেয়ে ৪ শট কম খেলে প্রথম স্থানে আছেন ভারতের গগনজিৎ ভুলার। ৩ শট কম খেলে দুই নম্বরে তাঁর স্বদেশি রাজু আলী ও কেশব কাপুর। বাংলাদেশের সিদ্দিকুর সপ্তম স্থানে থেকে দিন শেষ করেছেন। তিনি খেলেছেন পারের চেয়ে এক শট কম। তাঁর গায়ে গায়ে আছেন অন্য দুই বাংলাদেশি জাকিরুজ্জামান ও মিলন আহমেদ। এই দুজনও খেলেছেন পারের চেয়ে এক শট কম।