বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর এপ্রিলে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি জাকা আশরাফ জানিয়েছেন, বাংলাদেশ সরকার তাঁদের জাতীয় ক্রিকেট দলকে এপ্রিলে পাকিস্তান সফরের অনুমতি দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে দেশটির নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন করতে বাংলাদেশের প্রতিনিধিরা অচিরেই পাকিস্তান সফর করবেন। পাকিস্তানের দ্য নেশন পত্রিকা এ খবর জানিয়েছে।জাকা আশরাফ সাংবাদিকদের বলেছেন, ‘বাংলাদেশ সরকার পাকিস্তানে তাদের দল পাঠাতে প্রস্তুত এবং এর পরিপ্রেক্ষিতে পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিরূপণে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রতিনিধিদল পাঠাবে।’জাকা আশরাফ আরও জানান, বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফরের ব্যাপারে আইসিসির কোনো আপত্তি নেই। আর আইসিসির এ মনোভাব এটাই প্রমাণ করে যে তারা পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ পুনরায় শুরু করতে আগ্রহী। এমনকি পাকিস্তানে ক্রিকেট দল পাঠানোর ব্যাপারে বিসিবির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আইসিসি।জাকা আশরাফ জানান, পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি এখন স্বাভাবিক এবং আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য যথেষ্ট নিরাপদ।