বাংলাদেশ গেমসে যোগ হলো ক্রিকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ গেমসে আগে কখনো ক্রিকেট ছিল না। তবে এক দশক পর আগামী এপ্রিলে প্রস্তাবিত এই গেমসে ক্রিকেট থাকছে। এ ব্যাপারে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) অনুরোধে ইতিবাচক সাড়াই দিয়েছে বিসিবি।বিওএর বাংলাদেশ গেমস-সংক্রান্ত কমিটির প্রধান হারুনুর রশিদ বলেছেন, ‘বিসিবির কাছ থেকে আমরা সম্মতি পেয়ে গেছি। গেমসে তারা চারটি দল দেবে বলেছে।’দলগুলো কিসের ভিত্তিতে গঠিত হবে, কারা খেলবে—এটা অবশ্য চূড়ান্ত হয়নি। বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস বলেছেন, ‘বয়সভিত্তিক চারটি দল দেওয়ার চিন্তাভাবনা আছে বিসিবির। তবে এখনো এটি চূড়ান্ত হয়নি।’গেমস আয়োজনের খসড়া একটা পরিকল্পনা তৈরি করে তা বিওএর সভাপতি সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভুইয়ার কাছে পাঠানো হয়েছে গত পরশু। বিওএর গত কমিটি গেমস আয়োজনে প্রায় ১৫ কোটি টাকার বাজেট দিয়েছিল সরকারকে। সরকার তা পাঁচ-ছয় কোটির মধ্যে আনতে বলেছে। এই অর্থবছরের শেষ সময়ে সরকার টাকা দেবে কি না, এ নিয়েও জল্পনা আছে বিওএতে। তবে প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন, এটাই বড় ভরসা বিওএর।