বাংলাদেশ গেমসে সবার আগে টেনিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোগো ও মাসকট উন্মোচন করা হয়েছে গত রোববার। ২০ এপ্রিল থেকে শুরু হবে অষ্টম বাংলাদেশ গেমস। তবে তারও আগে শুরু হয়ে যাচ্ছে টেনিসের মূল পর্বের খেলা। ডেভিস কাপ টেনিসে অংশ নিতে যাওয়া জাতীয় দলের খেলোয়াড়দের সুযোগ দিতেই সবার আগে শুরু হবে টেনিস। পুরুষ একক ও দ্বৈতের খেলাগুলো শুরু হবে ১৫ এপ্রিল। তবে মহিলা একক, দ্বৈত ও মিশ্র দ্বৈতের খেলা ২০ তারিখে শুরু হয়ে চলবে ২৭ এপ্রিল পর্যন্ত।এবার ডেভিস কাপ টেনিসের গ্রুপ ফোরে খেলবে বাংলাদেশ। মিয়ানমারে ২২-২৮ এপ্রিলের এই টুর্নামেন্টে অংশ নেবেন র‌্যাঙ্কিংয়ের শীর্ষ তিন খেলোয়াড় অমল রায়, হেনরি পৃথুল মণ্ডল ও আনোয়ার হোসেন। এগারো বছর পর আয়োজিত হতে যাওয়া বাংলাদেশ গেমসে যাতে এঁরা খেলার সুযোগ পান, এ জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)।