বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ মাছরাঙায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার আসন্ন সিরিজের সব কটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা টেলিভিশন। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাছরাঙা কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে।দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিতে আগামী বৃহস্পতিবার জিম্বাবুয়ের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। ১৭ এপ্রিল হারারে টেস্ট দিয়ে মাঠে গড়াবে আসর। টেস্ট ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় বেলা দুইটায়। ওয়ানডে ম্যাচগুলো শুরু হবে বেলা একটা ৩০ মিনিটে। আর টি-টোয়েন্টি ম্যাচ দুটি শুরু হবে বিকেল পাঁচটা ৩০ মিনিটে। সিরিজের সূচি:প্রথম টেস্ট: ১৭-২১ এপ্রিলদ্বিতীয় টেস্ট: ২৫-২৯ এপ্রিলপ্রথম ওয়ানডে: ৩ মেদ্বিতীয় ওয়ানডে: ৫ মেতৃতীয় ওয়ানডে: ৮ মেপ্রথম টি-টোয়েন্টি: ১১ মেদ্বিতীয় টি-টোয়েন্টি: ১২ মে