বাংলাদেশ-জিম্বাবুয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট বাংলাদেশ জিম্বাবুয়ে ড্রটেস্ট ৯ ১ ৫ ৩বাংলাদেশে ৪ ১ ১ ২জিম্বাবুয়েতে ৫ ০ ৪ ১দলীয় সর্বোচ্চবাংলাদেশ ৪৮৮, চট্টগ্রাম, ২০০৫জিম্বাবুয়ে৫৪২/৭ ডি., চট্টগ্রাম, ২০০১দলীয় সর্বনিম্নবাংলাদেশ ১০৭, ঢাকা, ২০০১জিম্বাবুয়ে১৫৪, চট্টগ্রাম, ২০০৫সবচেয়ে বেশি রানবাংলাদেশ ৫৭৮, হাবিবুল বাশারজিম্বাবুয়ে৫২৯, টাটেন্ডা টাইবুসবচেয়ে বেশি উইকেটবাংলাদেশ ১৮, এনামুল জুনিয়রজিম্বাবুয়ে২০, হিথ স্ট্রিকসর্বোচ্চ ইনিংসবাংলাদেশ ১২১, নাফিস ইকবাল, ঢাকা, ২০০৫জিম্বাবুয়ে১৫৩, টাটেন্ডা টাইবু, ঢাকা, ২০০৫সেরা বোলিংবাংলাদেশ৭/৯৫, এনামুল জুনিয়র, ঢাকা ২০০৫,জিম্বাবুয়ে৬/৫৯, ডগলাস হন্ডো, ঢাকা, ২০০৫এগিয়ে জিম্বাবুয়ে!টেস্ট ক্রিকেটে দুর্বলতম দুই দলের মধ্যে যদি ‘সেরা’ বেছে নিতে হয়, সাম্প্রতিক ফর্ম বিবেচনায় হয়তো এগিয়েই থাকবে বাংলাদেশ। তবে একটা সময় জিম্বাবুয়েও ছিল সমীহ জাগানো দল, রেকর্ডে সেটিরই প্রতিফলন। দুই দলের নয় টেস্টের পাঁচটিতে জিতেছে জিম্বাবুয়ে, বাংলাদেশের জয় মাত্র একটিতে। জিম্বাবুয়ের ৪০০ কিংবা এর চেয়ে বেশি রানের ইনিংস আছে পাঁচটি। বাংলাদেশের মাত্র একটি। জিম্বাবুইয়ান ব্যাটসম্যানদের সেঞ্চুরি যেখানে আটটি, বাংলাদেশের পক্ষে সেঞ্চুরি মাত্র দুটি (করেছেন হাবিবুল বাশার ও নাফিস ইকবাল)।উজ্জ্বল হাবিবুল-টাইবুদুই দেশের টেস্ট সিরিজে উজ্জ্বল দুটি নাম হাবিবুল বাশার ও টাটেন্ডা টাইবু। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান (৫৭৮) ও সর্বোচ্চ ফিফটি (ছয়টি) করেছেন হাবিবুল বাশার। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ আটটি ক্যাচ নেওয়ারও রেকর্ড তাঁর। দুই দেশের মধ্যকার সিরিজে ব্যক্তিগত সর্বোচ্চ ১৫৩ রানের ইনিংসটি খেলেছেন উইকেটকিপার-ব্যাটসম্যান টাইবু। ২০০৫ সালে জিম্বাবুয়ের বাংলাদেশ সফরে টেস্ট সিরিজে তিনি যে ৩৩০ রান করেছিলেন, সেটি এক সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ড। জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ পাঁচটি ফিফটিও তাঁর। দুই দেশের সিরিজে সর্বোচ্চ ১৫০ রানের জুটিটিতেও ব্রেন্ডন টেলরের সঙ্গে আছেন টাইবু।এনামুলের সেই সিরিজজিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্ট ও সিরিজ জয়ে সবচেয়ে বড় অবদান এনামুল হক জুনিয়রের। ২০০৫ সালের সেই সিরিজে নিয়েছিলেন ১৮ উইকেট। ওই সিরিজের প্রথম টেস্টে সবচেয়ে কম বয়সে ইনিংসে ৬ উইকেট নেওয়ার বিশ্ব রেকর্ড গড়েছিলেন। দ্বিতীয় টেস্টে গড়েন সবচেয়ে কম বয়সে ইনিংসে ৭ ও ম্যাচে ১০ উইকেট নেওয়ার রেকর্ডও। দুই দেশের সিরিজে ইনিংসে একাধিকবার ৫ উইকেট নেওয়া একমাত্র বোলারও তিনি। ২০০৫ সিরিজে টানা তিন ইনিংসে নিয়েছিলেন ৬, ৭ ও ৫ উইকেট। জিম্বাবুয়ের বিপক্ষে এনামুল টেস্টও খেলেছেন ওই দুটিই।অনাকাঙ্ক্ষিত ‘রেকর্ড’!২০০৪ সালে হারারে টেস্টে বাংলাদেশের ৩৩১ রানের স্কোরে জিম্বাবুয়ে অতিরিক্ত খাতে দিয়েছিল ৩৫ রান। সবচেয়ে বেশি অতিরিক্ত রানের তালিকায় এর পরের দুটি ‘কৃতিত্ব’ও জিম্বাবুয়ের (২৮ ও ২৭)। ভুলে যেতে চাওয়ার মতো ‘রেকর্ড’ হয়েছে বাংলাদেশের পক্ষেও। সবচেয়ে বেশি, চারবার শূন্য রানে আউট হয়েছেন সবচেয়ে বেশি আট টেস্ট খেলা হাবিবুল বাশার। এক ইনিংসে সবচেয়ে বেশি রান (১৩৪, চট্টগ্রাম টেস্ট, ২০০১) দেওয়ার রেকর্ড এনামুল হকের।৯ টেস্টে ৮ অধিনায়কদুই দেশের নয়টি টেস্ট দেখেছে আট অধিনায়ককে। অধিনায়কের ভূমিকায় সবচেয়ে বেশি চারটি করে টেস্ট খেলেছেন বাংলাদেশের নাঈমুর রহমান ও হাবিবুল বাশার এবং জিম্বাবুয়ের হিথ স্ট্রিক।