বাংলাদেশ তরুণতম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের বিশ্বকাপের বুড়োদের দল হচ্ছে শ্রীলঙ্কা। ১৯ ফেব্রুয়ারি তাঁদের খেলোয়াড়দের গড় বয়স হবে ২৯.৮৭ বছর। দলের আটজন খেলোয়াড়ের বয়সই ত্রিশের ওপরে। পাকিস্তান দলেও আছেন ত্রিশের ওপরে আটজন। সবচেয়ে তরুণ দল বাংলাদেশ, খেলোয়াড়দের গড় বয়স ২৩.৭৮ বছর। দলের সবার বয়সই ত্রিশের নিচে এবং ১১ জনই ২০ থেকে ২৪ বছর বয়সী। তবে এবারের বিশ্বকাপের সবচেয়ে বয়সী ও কম বয়সী খেলোয়াড় দুজনই কানাডার। বিশ্বকাপের প্রথম ম্যাচের দিন কানাডার জন ডেভিসনের বয়স হবে ৪০ বছর ২৩৯ দিন। দ্বিতীয় স্থানে কেনিয়ার স্টিভ টিকোলো, তাঁর বয়স হবে ৩৯ বছর ২৩৯ দিন। টিনএজ খেলোয়াড়ের সংখ্যা মাত্র পাঁচ, পাকিস্তানের আহমেদ শেহজাদ, আয়ারল্যান্ডের জর্জ ডকরেল ও কানাডার রবীন্দু গুনাসেকারা, নিতীশ কুমার ও হিরাল প্যাটেল। এঁদের মধ্যে সর্বকনিষ্ঠ খেলোয়াড় নিতীশ কুমারের বয়স হবে ১৬ বছর ২৭৪ দিন।