বাংলাদেশ তৃতীয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবলের সেমিফাইনালে নেপালের কাছে বাংলাদেশ বিধ্বস্ত হয়েছিল ৫-১ গোলে। তবে ধাক্কা সামলে কাল স্থান নির্ধারণী ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশের যুবারা। আফগানিস্তানকে ১-০ গোলে হারিয়ে হয়েছে তৃতীয়। ম্যাচের ৫৬ মিনিটে একমাত্র গোলটি করে তুষার। ফাইনালে স্বাগতিক নেপালকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত।