বাংলাদেশ দলে দুটি পরিবর্তন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাম্বানটোটায় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। তবে সিরিজে ১-০-তে এগিয়ে থাকা শ্রীলঙ্কা দল রয়েছে অপরিবর্তিত।আঙুলে চোট পাওয়া তামিম ইকবাল আজ দেশে ফিরে আসছেন। উদ্বোধনী এই ব্যাটসম্যানের জায়গায় দ্বিতীয় ওয়ানডেতে সুযোগ পেয়েছেন জহুরুল ইসলাম। দলে নেই আবুল হাসানও। তাঁকে বসিয়ে আজ খেলানো হচ্ছে বামহাতি ব্যাটসম্যান মমিনুল হককে।বাংলাদেশ দল: জহুরুল ইসলাম, এনামুল হক, মোহাম্মদ আশরাফুল, মুশফিকুর রহিম (অধিনায়ক), মাহমুদউল্লাহ, নাসির হোসেন, জিয়াউর রহমান, রুবেল হোসেন, মমিনুল হক, সোহাগ গাজী ও আবদুর রাজ্জাক।শ্রীলঙ্কা দল: তিলকরত্নে দিলশান, কুশল পেরেরা, কুমার সাঙ্গাকারা, লাহিরু থিরিমান্নে, দীনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথুস, জিভান মেন্ডিস, থিসারা পেরোরা, নুয়ান কুলাসেকারা, সচিত্র সেনানায়েকে ও লাসিথ মালিঙ্গা।