বাংলাদেশ নয়েই পেছাল ভারত
সময়টা বেশ খারাপই যাচ্ছে ভারতীয় ক্রিকেট দলের। তাদের টেস্ট-শ্রেষ্ঠত্বকে হুমকির মুখে ফেলে দিয়েছে ইংল্যান্ড। তবে তার আগেই ওয়ানডের বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য আরেকটি দুঃসংবাদ। আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক ধাপ অবনতি হয়েছে। দুই থেকে পিছিয়ে এখন তিনে ভারত। তাদের জায়গা দখল করেছে রানার্সআপ শ্রীলঙ্কা।কাল প্রকাশিত হয়েছে আইসিসি র্যাঙ্কিংয়ের বা ৎসরিক হালনাগাদ। সেখানে গুরুত্ব পেয়েছে সাম্প্রতিক ফলাফল, বাদ দেওয়া হয়েছে ২০০৯ সালের আগস্টের আগে হওয়া ম্যাচগুলো। বিশ্বকাপ বাড়তি গুরুত্ব পায়নি। এ কারণেই গত ১২ মাসে জয়-পরাজয়ের অনুপাতে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার চেয়ে পিছিয়ে থাকা বিশ্ব চ্যাম্পিয়নদের অবনমন।শীর্ষে যথারীতি অস্ট্রেলিয়া। ১৩০ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা শ্রীলঙ্কার (১১৮) চেয়ে অনেকটাই এগিয়ে তারা। অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক বলছেন বিশ্বকাপ পুনরুদ্ধার করাটাই এখন তাদের পরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে, ‘বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়াটা ছিল বেশ হতাশাজনক। ঘরের মাঠে শিরোপা পুনরুদ্ধারের পরিকল্পনা ইতিমধ্যে শুরু করেছি।’ভারতের পয়েন্ট ১১৭, এরপর দক্ষিণ আফ্রিকা (১১৬), ইংল্যান্ড (১০৬), পাকিস্তান (১০০), নিউজিল্যান্ড (৯০), ওয়েস্ট ইন্ডিজ (৭৮)। ৭০ পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে নয়ে। এরপর আয়ারল্যান্ড (৪২), জিম্বাবুয়ে (৩৮) ও হল্যান্ড (৫)। এএফপি।