বাংলাদেশ-পাকিস্তান সিরিজে যুক্তরাজ্যের স্পনসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের স্পনসর হয়েছিল বাংলাদেশেরই কোম্পানি ওয়ালটন। এবার আসন্ন পাকিস্তান সিরিজের স্পনসর হয়েছে যুক্তরাজ্যভিত্তিক শিশুপণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান কুল অ্যান্ড কুল ইন্টারন্যাশনাল। ২৯ নভেম্বর থেকে শুরু সিরিজের নাম তাই কুল অ্যান্ড কুল কাপ।বাংলাদেশ-পাকিস্তান সিরিজের স্পনসরশিপ বিক্রি করে বিসিবি পাচ্ছে মোট ২ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। এর মধ্যে টাইটেল স্পনসর হিসেবে থাকছে ১ লাখ ৭০ হাজার ডলার। ২৯ হাজার ৫০০ ডলার খরচ হবে প্রাইজমানি বাবদ। স্পনসর মানি হিসেবে বিসিবি যা পাচ্ছে সেটা তাদের প্রত্যাশিত ন্যূনতম দরের চেয়ে কমই। স্পনসরশিপ বিক্রি করে প্রত্যাশিত আয় ছিল ৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার।কাল শেরেবাংলা স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয় এসব তথ্য। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিবির প্রধান নির্বাহী মনজুর আহমেদ, স্পনসর প্রতিষ্ঠান এবিসি ইন্টারন্যাশনাল লিমিটেডের আঞ্চলিক কর্মকর্তা নাসির সাঈদ জুবেরী, স্থানীয় বিপণন প্রতিষ্ঠান পিয়ার ইন্টারন্যাশনালের কর্মকর্তা মোজাম্মেল ইকবাল ও এক্সিওম টেকনোলজিসের পরিচালক রিজওয়ান বিন ফারুক।