বাংলাদেশ পেছাল ১৫ ধাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাফ ফুটবলের ব্যর্থতার করুণ ছবিটাই ফুটে বেরোল ফিফা র‌্যাঙ্কিংয়ে। কাল প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে ১৫ ধাপ নেমে বাংলাদেশ দাঁড়িয়েছে ১৫৭ নম্বরে! দক্ষিণ এশিয়ায় সবার ওপরে নেপাল। ১০ ধাপ পিছিয়ে তারা ১৫৩-তে। ভারত রয়েছে আগের ১৬২তম স্থানেই। ৭ ধাপ পিছিয়ে মালদ্বীপ ১৭৩, এক ধাপ পিছিয়ে আফগানিস্তান ১৭৭, ৫ ধাপ পিছিয়ে পাকিস্তান ১৭৯, ৪ ধাপ পিছিয়ে শ্রীলঙ্কা ১৮০ নম্বরে। তাদের মতোই ৪ ধাপ পিছিয়ে ভুটান ২০২তম স্থানে।এক নম্বরে যথারীতি স্পেন। এ নিয়ে টানা চার বছর ধরে র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে থেকে বছর শেষ করছে বিশ্ব ও ইউরো চ্যাম্পিয়নরা। গত চার বছরে এক মাসের জন্যই শুধু স্পেনকে টপকে শীর্ষে উঠেছিল হল্যান্ড। যারা এখন দুইয়ে। তিনে জার্মানি, চারে উরুগুয়ে, পাঁচে ইংল্যান্ড, ছয়ে ব্রাজিল। আর্জেন্টিনা রয়েছে দশে। ওয়েবসাইট।