বাংলাদেশ প্রিমিয়ার লিগ ১ ফেব্রুয়ারি শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ লিগ নাম বদলে এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ। ফেডারেশন কাপ শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যে আগামী ১ ফেব্রুয়ারি মাঠে গড়াবে এই লিগ। তারও ছয় দিন পর ৭ ফেব্রুয়ারি প্রথমবারের মতো শুরু পেশাদার লিগের বহুল প্রার্থিত দ্বিতীয় স্তর—বাংলাদেশ চ্যাম্পিয়নস লিগ। এই লিগের ড্র ও লোগো উন্মোচন ২ ফেব্রুয়ারি। বাফুফের পেশাদার লিগ কমিটির কালকের সভায় এর বাইরেও আরও একটি সিদ্ধান্ত হয়েছে। ১০ থেকে ১২ মার্চের মধ্যে স্বাধীনতা কাপ শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১১ দল ও চ্যাম্পিয়নস লিগের পাঁচ দল নিয়ে। এটি হবে নকআউট-ভিত্তিক টুর্নামেন্ট।