বাংলাদেশ বলেই...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯ বলে ৪৯ রান। বল হাতে ২৭ রানে ২ উইকেট। একজন অলরাউন্ডারের কাছে দলের যা চাওয়া, বাংলাদেশের বিপক্ষে সেটাই করে দেখিয়েছেন শহীদ আফ্রিদি। কিন্তু এমন পারফরম্যান্সের পরও ইয়ান চ্যাপেলের মন জয়ে ব্যর্থ পাকিস্তান অধিনায়ক। উল্টো চ্যাপেল বলছেন, প্রতিপক্ষ বাংলাদেশ বলেই এমন বিধ্বংসী ফর্মে দেখা গেছে তাঁকে, ‘ভালো দলগুলোর বিপক্ষেও ও ওপরের দিকে ব্যাটিং করবে কি না আমি নিশ্চিত নই। (বাংলাদেশের বিপক্ষে) ও যেভাবে খেলতে পেরেছে, ভালো দলগুলো সেভাবে খেলার সুযোগ ওকে দেবে কি না, সেটা নিয়ে আমার সন্দেহ আছে’—ইএসপিএনক্রিকইনফোকে বললেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক। ব্যাটিংয়ে অধারাবাহিক আফ্রিদিকে ধারাবাহিক হওয়ার জন্য একটা পরামর্শও রেখেছেন চ্যাপেল, উইকেটে এসে আরও ধীরস্থির হতে হবে, ‘ও এমনটা বারবার করতে পারবে না। বিশেষ বিশেষ মুহূর্তে এমন ইনিংস আসবে ওর ব্যাট থেকে, তবে এর জন্যও ওকে আরও বেশি ঠান্ডা মাথায় খেলতে হবে।’ ক্রিকইনফো।