বাংলাদেশ-বিপর্যয়ে অ্যালটের পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে পৌঁছেই বাংলাদেশ সিরিজের ব্যর্থতা মুছে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় জানিয়েছেন ড্যানিয়েল ভেট্টোরি। তবে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ কিউই ক্রিকেটে বড় একটা ছাপ ঠিকই ফেলেছে। যার প্রভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেটের মহাব্যবস্থাপক জিওফ অ্যালট। এ মাসের শেষে দায়িত্ব ছাড়বেন সাবেক বাঁহাতি পেসার ও ১৯৯৯ বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারি।এই অ্যালটই দিনকয়েক আগে বাংলাদেশের কাছে পরাজয়টিকে খুব বড় কিছু নয় বোঝাতে গিয়ে বলেছিলেন, ‘এটা বাজে একটা হেঁঁচকি।’ বলেছিলেন, ম্যানেজেমেন্টে কোনো পরিবর্তনও আসবে না। অথচ সবার আগে সরে দাঁড়ালেন তিনিই। মহাব্যবস্থাপকের পদটি দীর্ঘমেয়াদি হাইপারফরম্যান্স সম্পর্কিত। দায়িত্ব ঠিকভাবে পালন করতে না পারাকেই অ্যালট পদত্যাগের কারণ দেখিয়েছেন, ‘কিছুদিন ধরেই বোঝা যাচ্ছিল যে, নিউজিল্যান্ড ক্রিকেটের ভবিষ্যৎ পরিকল্পনায় নতুন কিছু প্রয়োজন। বাংলাদেশের কাছে সিরিজ হারের পর ব্যাপারটি আরও পরিষ্কার হয়েছে। আমার মনে হয়, নিউজিল্যান্ড ক্রিকেটের হাইপারফরম্যান্সের জন্য এখন এমন লোকদের প্রয়োজন যাঁরা টেকনিক্যালি খুব দক্ষ। সিদ্ধান্তটা ছিল খুব কঠিন, কারণ খেলাটার জন্য আমার আবেগ প্রচণ্ড। তবে নিউজিল্যান্ড ক্রিকেটের বৃহত্তর স্বার্থেই এটা করতে হয়েছে।’ পরিবারের সঙ্গে বসে নিজের ভবিষ্যৎ ঠিক করবেন অ্যালট। বিদায় বেলায় নিউজিল্যান্ড ক্রিকেটে অবদান রাখার জন্য অবশ্য ধন্যবাদ পেয়েছেন ক্রিকেট নিউজিল্যান্ডের প্রধান নির্বাহী জাস্টিন ভনের কাছ থেকে। ওয়েবসাইট।