বাংলাদেশ-ভারত ম্যাচে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেবাগের ১৭৫ শেবাগের সর্বোচ্চ রান, আগের সর্বোচ্চ ১৪৬ (শ্রীলঙ্কার বিপক্ষে, রাজকোট, ২০০৯)। বাংলাদেশের মাটিতে সর্বোচ্চ ইনিংস। আগের সর্বোচ্চ ১৪১, টেন্ডুলকার, ভারত-অস্ট্রেলিয়া, ১৯৯৮। মিরপুরে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। আগের সর্বোচ্চ অপরাজিত ১২৯, সালমান বাট, পাকিস্তান-ভারত, ২০০৮। বাংলাদেশের বিপক্ষে ২য় সর্বোচ্চ, সর্বোচ্চ ১৯৪*, চার্লস কভেন্ট্রি, জিম্বাবুয়ে, ২০০৯। শেবাগের ১৪তম ওয়ানডে সেঞ্চুরি। বিশ্বকাপে শেবাগের ২য় সেঞ্চুরি, বাংলাদেশের বিপক্ষে প্রথম।ভারতের ৩৭০ বাংলাদেশের মাটিতে সর্বোচ্চ রান  বাংলাদেশের বিপক্ষে ভারতের সর্বোচ্চ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের সর্বোচ্চ রান  ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে ৩য় সর্বোচ্চ  বাংলাদেশের মাটিতে তিন শ পেরোনো ১৫তম স্কোর।কোহলির ১০০* ওয়ানডেতে ভারতীয় ব্যাটসম্যানের পঞ্চম সেঞ্চুরি। বাংলাদেশের বিপক্ষে কোহলির দ্বিতীয় সেঞ্চুরি (আগেরটিও ছিল মিরপুরে)।২০৩ রানের জুটি শেবাগ-কোহলির ২০৩ রানের জুটি তৃতীয় উইকেটে মিরপুরে সর্বোচ্চ (আগের রেকর্ড ১৩০*, আশরাফুল-নাফিসের, আয়ারল্যান্ডের বিপক্ষে, ২০০৮)। বিশ্বকাপে যেকোনো উইকেটে অষ্টম সেরা। বিশ্বকাপে তৃতীয় উইকেট জুটিতে তৃতীয় সর্বোচ্চ। সেরা টেন্ডুলকার-দ্রাবিড়ের অপরাজিত ২৩৭ (কেনিয়ার বিপক্ষে, ১৯৯৯)। বাংলাদেশের বিপক্ষে যেকোনো জুটিতে ষষ্ঠ সর্বোচ্চ রান। বাংলাদেশের মাটিতে ৫ম ও মিরপুরের ৪র্থ সর্বোচ্চ জুটি।