বাংলাদেশ মাস্টার্সে চ্যাম্পিয়ন সিদ্দিকুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত সপ্তাহে আমেরিকান এক্সপ্রেস গলফ টুর্নামেন্টে জিততে পারেননি। কাল শেষ হওয়া গ্রামীণফোন বাংলাদেশ মাস্টার্স গলফ জিতে সেই আক্ষেপ কিছুটা হলেও ঘোচালেন সিদ্দিকুর রহমান। কুর্মিটোলা গলফ কোর্সে সিদ্দিকুর চতুর্থ রাউন্ডে পারের চেয়ে ৩ শট কম খেলেছেন। সব মিলিয়ে খেলেছেন ১৯ শট কম। পারের চেয়ে ৭ শট কম খেলে রানার্সআপ হয়েছেন বাংলাদেশের মিলন আহমেদ। তৃতীয় হয়েছেন জাকিরুজ্জামান।