বাংলাদেশ ম্যাচটা কঠিন হবে স্ট্রাউস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলছে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা। তবে প্রচ্ছন্ন হয়ে ঠিকই ছিল বাংলাদেশ। বাংলাদেশের বাকি তিন ম্যাচের দুটিতে প্রতিপক্ষ এই দুই দল। কোন দল হারলে ভালো—এমন একটা হিসাব-নিকাশ তাই করতে হয়েছে বাংলাদেশকে।হিসাব-নিকাশ ইংল্যান্ডেরও ছিল। এই ম্যাচ হারলে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ দুটি ম্যাচের গায়েই ‘অবশ্যই জিততে হবে’ লেবেল লেগে যেত। দক্ষিণ আফ্রিকাকে হারানোর পরও অবশ্য স্ট্রাউস তা লাগিয়েই রাখছেন, ‘এখনো আমরা সব ম্যাচই জিততে চাই। এই বিশ্বকাপে আমাদের পারফরম্যান্সে ধারাবাহিকতা নেই। বাকি দুটি ম্যাচ বড় ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে সেরা ফর্মে দেখা দিতে চাই।’আগের ম্যাচে বাংলাদেশ ৫৮ রানের লজ্জায় ডুবেছে। তার পরও স্ট্রাউস বাংলাদেশকে হালকাভাবে তো নিচ্ছেনই না বরং বলছেন ম্যাচটা খুব কঠিন হবে। ‘বাংলাদেশের জন্য এটা মাস্ট উইন গেম। অনেক সমর্থনও থাকবে ওদের পেছনে। কঠিন একটা ম্যাচই হবে’—কাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বললেন ইংল্যান্ড অধিনায়ক।