বাংলাদেশ লিগে দুবার বিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ-কুয়েত প্রাক-অলিম্পিকের দুটি ম্যাচের জন্য বাংলাদেশ লিগ স্থগিত হয়ে যাচ্ছে ১৪ ফেব্রুয়ারি। কথা ছিল আবার লিগ শুরু হবে ৪ মার্চ। এই ফাঁকে ২৩ ও ২৮ ফেব্রুয়ারি দুটি ম্যাচই কুয়েতে হয়ে যাবে। কিন্তু ২৮ ফেব্রুয়ারি কুয়েতে ফিরতি ম্যাচ হচ্ছে না। ওই ম্যাচ ঢাকায় হবে ৯ মার্চ। তাই বাংলাদেশ লিগ কমিটি কাল সভায় সিদ্ধান্ত নিয়েছে, লিগ ১৪ ফেব্রুয়ারি স্থগিত হয়ে শুরু হবে ২৬ ফেব্রুয়ারি। আবার ৫ মার্চ স্থগিত হয়ে মাঠে ফিরবে ১২ মার্চ। সনি জাতীয় টেনিস: সনি জাতীয় টেনিসের পুরুষ এককের সেমিফাইনালে উঠেছেন অমল রায়, আলমগীর হোসেন, লক্ষ্মণ লাল ও রঞ্জন রাম। মহিলা এককের সেমিফাইনালে উঠেছেন সাথী সরকার ও বালক এককের অনূর্ধ্ব-১৬ বিভাগে বিপ্লব রাম।—ক্রীড়া প্রতিবেদক