বাংলাদেশ সফরে নেই মালিঙ্গা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের নিরাপত্তা নিয়ে এখন পর্যন্ত উদ্বেগ প্রকাশ করেনি শ্রীলঙ্কা। ২৭ জানুয়ারি থেকে সিরিজটা হচ্ছে বলেই তাই ধরে নেওয়া যায়। অন্তত শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) এগোচ্ছে সেটা ধরেই।
এসএলসি দল নির্বাচনের ভাবনা শুরু করে দিয়েছে এর মধ্যেই। দল নির্বাচনে প্রথমেই কাটা পড়তে পারে পেসার লাসিথ মালিঙ্গার নাম। সাম্প্রতিক ফর্ম খারাপ যাচ্ছে। ফিটনেস ট্রেনিং নিয়েও খামখেয়ালির অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে। সে কারণেই বাংলাদেশ সফরের দলে না নিয়ে এসএলসি কঠিন একটা বার্তা দিতে চায় মালিঙ্গাকে।
সংযুক্ত আরব আমিরাতে হওয়া সাম্প্রতিক ওয়ানডে সিরিজে পাকিস্তানের কাছে ২-৩-এ সিরিজ হারার পর বাংলাদেশ সফর নিয়ে যথেষ্টই সিরিয়াস হয়ে উঠেছে শ্রীলঙ্কান বোর্ড। শ্রীলঙ্কান দৈনিক ডেইলি মিরর-এর খবর, মালিঙ্গার বাজে বোলিং ও ফিল্ডিং প্রসঙ্গে স্বয়ং বোর্ড সভাপতি জয়ান্থা ধর্মদাসা কথা বলেছেন টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের সঙ্গে। হাঁটুর চোটের কথা বলে সম্প্রতি ফিটনেস ট্রেনিং বলতে গেলে করেনইনি মালিঙ্গা। রাজি হননি বিকল্প ফিটনেস ট্রেনিংয়েও। পাকিস্তানের বিপক্ষে পাঁচটি ম্যাচই খেলে ওভারপ্রতি ৬ রান করে দিয়ে মাত্র ৬ উইকেট পেয়েছেন বর্তমানে বিগ ব্যাশে খেলা মালিঙ্গা। পুরো ১০ ওভার করে বল করেও দুই ম্যাচে ছিলেন উইকেটশূন্য।
মালিঙ্গার বিষয়টি ছাড়া শ্রীলঙ্কা দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়েও চিন্তিত এসএলসি। ভবিষ্যতের কথা ভেবে সিনিয়র খেলোয়াড়দের ঘুরিয়ে-ফিরিয়ে খেলিয়ে নতুন প্রতিভাদের সুযোগ দেওয়ার চিন্তা তাদের ভাবনায়। স্থানীয় সংবাদমাধ্যম এসএলসিকে কোচিং স্টাফ বদলানোরও পরামর্শ দিচ্ছে। ওয়েবসাইট।